ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, যে ‘কথাটি’ বললেন দুলাভাই 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬, ১৯ নভেম্বর ২০২৩
শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, যে ‘কথাটি’ বললেন দুলাভাই 
ফাইল ফটো

রাজশাহীর পুঠিয়ায় শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দুলাভাই শাহিন আলীর বিরুদ্ধে। তবে এ অভিযোগ শুনে তিনি বলেছেন, ‘মজা করছিলাম।’ এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারধর করারও অভিযোগ উঠেছে শাহিনের পরিবারের বিরুদ্ধে। 

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিন আলী উপজেলার বিলমাড়িয়া পূর্বপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি একই এলাকায় বিয়ে করেছেন। 

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, শাহিন আলী সম্পর্কে আমার চাচাতো দুলাভাই। গত কয়েক মাস ধরে আমাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। আমি সব প্রস্তাব প্রত্যাখান করি। সর্বশেষ শনিবার দুপুর দেড়টার দিকে দুলাভাই আমাদের বাসায় এসে আমার ঘরে ঢুকে পড়েন।

Advertisement

তিনি আরো জানান, ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান শাহিন আলী। তখন তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে পালিয়ে যান শাহিন। এর কিছুক্ষণ পর শাহিনের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই মো. রাজিব তাদের বাসায় আসেন। এ সময় তার বাবা ঘটনাটির প্রতিবাদ জানান। তবে তারা তার বাবাকে মারধর করেন। একপর্যায়ে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টাও চালান তারা।

ভুক্তভোগীর বাবা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত শাহিন আলী বলেন, ওরকম কিছু হয়নি। মেয়েটা আমারই শ্যালিকা। দুলাভাই হিসেবে তার সঙ্গে শুধু ‘মজা করছিলাম।’

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, উভয়পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!