ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১২ নভেম্বর ২০২৩
শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় মো. সাজ্জাত হোসেন নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. সাজ্জাত হোসেন নারায়ণগঞ্জের কুড়েরপাড় মোল্লা বাড়ি এলাকার সোলমান মিয়ার ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামি মো. সাজ্জাত হোসেন ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বরে এক শিশুকে কৌশলে নিজের ঘরে নিয়ে যান। এ সময় ঐ শিশুকে ধর্ষণচেষ্টা করেন তিনি। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!