ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে বাইরে বের হতেই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ২৬ অক্টোবর ২০২৩
রাতে বাইরে বের হতেই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...
গ্রেফতারকৃত শরিফ হোসেন

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাঁথিয়া উপজেলার স্বরূপগ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শরিফ হোসেন সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

জানা যায়, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সময় শরিফ হোসেন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে শরিফকে আটক করে পরিবারের লোকজন। খবর পেয়ে রাতেই তাকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় বুধবার থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। এরপর যুবককে গ্রেফতার দেখায় পুলিশ।

Advertisement

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!