ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেবহাটায় শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
দেবহাটায় শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
দেবহাটা থানা- ফাইল ফটো

সাতক্ষীরার দেবহাটায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজগর আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজগর আলী উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে। এর আগে, শুক্রবার রাতে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা।

জানা যায়, গত বৃহস্পতিবার ঐ শিশুকে খাবার দেওয়ার নাম করে পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যান আজগর আলী। একপর্যায়ে শিশুটিকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। বাড়ি ফেরার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে প্রশ্ন করলে বিষয়টি মাসহ পরিবারের সদস্যদের জানায় সে।

Advertisement

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!