ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০ বছর ইমামতি করে রাজকীয় বিদায়, কাঁদলেন মুসল্লিরা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ১৮ নভেম্বর ২০২৩
৫০ বছর ইমামতি করে রাজকীয় বিদায়, কাঁদলেন মুসল্লিরা
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সুজানগর উপজেলায় ৫০ বছর ইমামতি করার পর মসজিদের প্রিয় ইমাম ও খতিব হাফেজ আবুল কাশেমকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দিয়েছেন মুসল্লিরা। রাজকীয় বিদায় হলেও কাঁদলেন মুসল্লিরা। বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। 

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে ইমামের সম্মানে এ বিরল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকাবাসী জানান, সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৫০ বছর দায়িত্ব পালন করেন। এই ৫০ বছরের মধ্যে তিনি গ্রামবাসীদের আত্মার সঙ্গে মিশে গেছেন। এখন তিনি বার্ধক্যে পৌঁছেছেন। এ অবস্থায় তার বিদায় নেয়ার পালা। কিন্তু বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নেন এবং তার সম্মানে স্থানীয় এলাকাবাসী আয়োজন করেন রাজকীয় বিদায় সংবর্ধনার।

Advertisement

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী। পরে তাকে ঘোড়ার গাড়ির বহরে করে রাজকীয় অথচ চোখের জলে বিদায় দেওয়া হয়। এ সময় এলাকার মুরুব্বিসহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ধরে গাড়িতে তুলে দেন এবং ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি স্কুলপাড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, খতিব হাফেজ আবুল কাশেম দীর্ঘ ৫০ বছর তাদের মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন বার্ধক্যে পৌঁছেছেন তিনি। তিনি আমাদের সবার সঙ্গে মিশে ছিলেন। তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। বিদায় বেলায় তাকে এভাবে সম্মানিত করার চেষ্টা করেছি আমরা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!