ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১, ১৫ নভেম্বর ২০২৩
গাজীপুরে কারখানায় আগুন
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে এ আগুন লাগে। বর্তমানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

ফায়ার সার্ভিস ঢাকার প্রধান কার্যালয়ের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে মাশআল্লাহ নামে একটি কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় থানাপুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে স্থানীয়রা। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

Advertisement

আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি বা কীভাবে আগুন লাগল তা তদন্ত করে বলা যাবে। 
সাম্প্রতিক সময়

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!