বুধবার কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রশিদ আহমদের ছেলে।
.png)
ওসি মো. ফায়েজুর রহমান জানান, মঙ্গলবার রাতে কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি গ্রামে চুরি করতে যায় ঐ রোহিঙ্গাসহ তিন সদস্যের একটি দল। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও আলী জোহর নামের ঐ রোহিঙ্গা যুবককে আটক করে গ্রামবাসী।
তিনি আরো বলেন, আটককৃত যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।