ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার সঙ্গে ওমরা পালন করা হলো না ২ বোনের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ৩১ অক্টোবর ২০২৩
বাবার সঙ্গে ওমরা পালন করা হলো না ২ বোনের
প্রতীকী ছবি

সৌদি আরবে বাবার সঙ্গে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই শিশু নিহত হয়েছে। 

সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সৌদির মক্কা-মদিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে ইফরা (৮) এবং হাফছা (২)।

এ তথ্য নিশ্চিত করেছেন নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু। তিনি জানান, ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করেন হেলাল। ওমরা পালনের জন্য সোমবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকারে মক্কার উদ্দেশে যাত্রা করেন তিনি। পথে একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে পিছনে ধাক্কা দেয়। এতে দুই বোন ইফরা এবং হাফছা গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে নিহতদের পরিবার চাইলে লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বোন
লিংক সফলভাবে কপি হয়েছে!