ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ৩১ অক্টোবর ২০২৩
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে সাত জেলেকে আটক করা হয়েছে।

এ সময় তিনটি মাছ ধরার নৌকা, ২৮৫ কেজি ইলিশ এবং পাঁচ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল ও নৌকার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধারকৃত জাল মজুচৌধুরী হাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস এবং ইলিশ স্থানীয় অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটককৃত সাত জেলেকে তিন হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা কালেক্টরেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মজুচৌধুরী হাট কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়াজ্জামান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!