সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একইদিন ভোরে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ পুলিশ। গ্রেফতারকৃত জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে দুইটি ট্রলার এবং দুই হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়।
.png)
হাতিয়া থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, আটক জেলেদের দুপুর সাড়ে ১২টার দিকে থানায় সোপর্দ করে নৌ পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।