ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ২৭ অক্টোবর ২০২৩
নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকিরঘাট এলাকার সালাউদ্দিন (২৬), স্বপন (২৮), একই ইউনিয়নের নবীনগর গ্রামের হাসিব (১৯) ও হানিফ (২০)।

শুক্রবার সকালে উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে থেকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।

Advertisement

নৌ-পুলিশ জানায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই নদীতে মাছ ধরতে যেতেন। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে এক হাজার মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলারসহ চার জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!