ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ইলিশ সংরক্ষণ অভিযান, ২ জেলে আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ৩০ অক্টোবর ২০২৩
ঝালকাঠিতে ইলিশ সংরক্ষণ অভিযান, ২ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ৮ হাজার মিটার জাল ও দুই জেলেকে আটক করা হয়েছে। 

সোমবার ভোর রাতে ঝালকাঠি মৎস্য অধিদফতরের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে সুগন্ধা নদীর দিয়াকুল এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দিয়াকুল এলাকার মুজিবর আকনের ছেলে রফিকুল আকন (২৪) ও মৃত আলতাফ আকনের ছেলে সাইদুল আকন (২০)। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঝালকাঠি সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।

Advertisement

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে আমরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন অভিযান অব্যাহত রেখেছি। সোমবার অভিযানে দুই জেলে আটক ও ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল সুগন্ধা নদীর কিনারায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। আমাদের অভিযান ২ নভেম্বর পর্যন্ত চলবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!