ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ইলিশ শিকার, একদিনে ৮ জেলের সাজা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২৯ অক্টোবর ২০২৩
ঝালকাঠিতে ইলিশ শিকার, একদিনে ৮ জেলের সাজা
ফাইল ছবি

ঝালকাঠিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে একদিনে ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৮ জেলের মধ্যে নলছিটি উপজেলায় ৩ জন, ঝালকাঠি সদর উপজেলায় ১ জন ও রাজাপুর উপজেলায় ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। 

Advertisement

তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। জেলায় মোট ১৪ জনকে জেল দেওয়া হয়েছে। এছাড়াও মামলা হয়েছে ১৮টি ও ১৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!