বুধবার সকাল ১০টায় সদর উপজেলার আগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাঈম হোসেন
আগরবাড়ি এলাকার হান্নান হাওলাদারের ছেলে।
জানা যায়, সকালে নাঈমের ঘরের একটি সিলিং ফ্যান হঠাৎ বিকল হয়ে যায়। ঐ ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন নাঈম হোসেনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঐ যুবকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।