ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ১০ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় টিনশেড ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন এবং টুকু মিয়া নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

মঙ্গলবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউপির শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ঐ গ্রামের ওয়ালেক মিয়ার ছেলে আলামিন (২৬) এবং তার চাচাতো ভাই হেলু মিয়ার ছেলে টুকু মিয়া (২৫)।

জানা যায়, দুপুরে বাড়ির সঙ্গে পুকুর পাড়ে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন টুকু মিয়া। পরে তাকে উদ্ধার করতে গিয়ে আলামিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন ও টুকু নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!