ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৯, ৭ অক্টোবর ২০২৩
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
সুধারাম মডেল থানা- ফাইল ফটো

নোয়াখালীর সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। মৃত পারভেজ হোসেন ঐ গ্রামের আলী আজগর বেপারী বাহার উদ্দিনের ছেলে। পারভেজ পেশায় মুদি দোকানি ছিলেন।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, পারভেজ মুদি দোকানের পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা স্থানীয় এক যুবকের কাছে ভাড়ায় চালাতে দিতেন। শুক্রবার রাত ৮টার দিকে পারভেজ তার মুদি দোকানের পেছনে ঐ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

Advertisement

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!