সোমবার দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। মৃত আশিকুর রহমান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রস্বর গ্রামের ভোলা শিকদারের ছেলে। আশিকুর নলকূপ স্থাপনের কাজ করতেন।
জানা গেছে, সোমবার দুপুরে কুতুবপুর এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়ার কাজ করছিলেন আশিকুর। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে মাটি খুঁড়ার কাজে ব্যবহৃত শাবলটির স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে কে আশিকুরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শিবচর থানার ওসি সুব্রত গোলদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।