বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল জলিল গাজী একই গ্রামের মানিক গাজীর ছেলে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, দুপুরে নিজ ঘরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল জলিল। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা মৃত ঘোষণা করেন।
.png)