ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৩
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বোয়ালিয়া ছোট সোহাগী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাসেল ঐ গ্রামের আব্দুল মাজেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রি। সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া এলাকার আলতাফ হোসেন নামে এক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ লাইনের বিভ্রাট সারানোর জন্য ৪৪০ লাইনের খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!