রোববার দুপুরে উপজেলার ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামে ইল্লার বাজারের নিকটস্থ নদীতে ডুবে মারা যায় তারা। মৃতরা হলো- আট বছরের আরিফ ও তার বোন ছয় বছরের স্নেহা। তারা ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামের বাচ্চু খানের সন্তান।
জানা যায়, বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় ছয় বছরের স্নেহা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যায় ভাই আরিফ। পরে তাদের দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে মারা যায় দুইজনই।
.png)
মৃত শিশুদের বাবা বাচ্চু খান বলেন, আমার সোনা-মানিকরা নদীতে পড়ে মারা গেল। আমার আর কিছুই রইল না। এখন আমি কার মুখ দেখে বাঁচব!
ঘরিষার ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বলেন, মাদরাসা থেকে ফিরে দুই ভাই-বোন নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ছোট বোন স্নেহা ডুবে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ভাই আরিফ। এতে মারা যায় দুইজনই। বিষয়টি হৃদয়বিদারক।