ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে পানির ট্যাংক পরিষ্কারের জন্য ছাদে উঠে কারেন্টের তারে জড়িয়ে একজন ও গাছের ডাল ছাটাই করতে গিয়ে তারে জড়িয়ে পল্লী বিদ্যুতের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার পৃথক স্থানে ঘটনা দুটি ঘটে। মৃত আল আমিন জেলার তারাকান্দা উপজেলার তারাটি কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি ত্রিশাল পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দরিরামপুর এলাকার একটি ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন।

অপরদিকে, পল্লী বিদ্যুতের শ্রমিক ইব্রাহিম নওগা জেলার পোরশা উপজেলার খারি পাহাড় এলাকার নজরুল ইসলামের ছেলে।

Advertisement

জানা যায়, বেলা ১১টার দিকে আল আমিন ভাড়া বাসার ছাদে থাকা পানির ট্যাংকি পরিষ্কারের জন্য ছাদে উঠেন। কাজ করার একপর্যায়ে কারেন্টের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, দুপুরে ইব্রাহিম উপজেলার সদর ইউনিয়নের বাগান রাগামারা এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের পাশের গাছগুলো ছাটাই করছিলেন। এ সময় হঠাৎ তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জন মারা গেছেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় আল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, এ রির্পোট লেখা পর্যন্ত ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!