রোববার সকাল সাড়ে ৮টায় বদলগাছী উপজেলার জাইজাতা গ্রামে স্বামী মোকলেছুর রহমানের বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ বছর আগে বদলগাছী উপজেলার জাইজাতা গ্রামের মোকলেছুর রহমানের সঙ্গে জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ভাটগ্রামের মৃত ফজলুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। নানাবিধ কলহের মধ্যে দিয়ে তাদের সংসার জীবন অতিবাহিত হয়ে আসছিল। এরই মধ্যে গত ২৪ সেপ্টেম্বর সকালে জান্নাতুল ফেরদৌস আত্মহত্যা করেছে; এমন সংবাদ পেয়ে ভাই ফিরোজ হোসেন এবং ভাবিসহ পরিবারের অন্যান্য সদস্যরা জাইজাতা গ্রামে আসেন। তারা মরদেহে আত্মহত্যার কোনো আলামত পাননি। তাদের সন্দেহ হয়েছে, তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্ট করা হচ্ছে।
.png)
নিহতের ভাই ফিরোজ হোসেন বলেন, বোনের সংসারে প্রায় কলহ লেগেই থাকতো। এরই মধ্যে সংবাদ পান, বোন মারা গেছে। তবে তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে বাড়িতে কেউ নেই। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই।
বদলগাছী থানার ওসি মো. আতিয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।