বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাসেল আহমেদ একই গ্রামের ছাবদার আলীর ছোট ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় রাসেল কয়েকজন বন্ধুসহ প্রতিবেশীর নবনির্মিত দোতলা ভবনের ছাদে ওঠেন। রাসেল সেখানে অপর এক বন্ধুকে হাত ইশারা দিয়ে ডাকতে যান। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারে তার হাতের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অপর বন্ধুরা আহত রাসেলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)