ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে বোরো চাষে অর্ধকোটি টাকার প্রণোদনা পাবেন কৃষকরা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২৫ অক্টোবর ২০২৩
ঝালকাঠিতে বোরো চাষে অর্ধকোটি টাকার প্রণোদনা পাবেন কৃষকরা
বোরো বীজ

ঝালকাঠিতে বোরো মৌসুমে ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরইমধ্যে জেলায় বোরো মৌসুমে হাইব্রিড চাষের জন্য আট হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

জেলায় কৃষকদের জন্য ৪৯ লাখ ৯৬ হাজার টাকার প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার। এর আওতায় আট হাজার কৃষককে হাইব্রিড বোরো ধান চাষের জন্য জনপ্রতি দুই কেজি করে উন্নত জাতের বীজ দেওয়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আট হাজার কৃষকের মধ্যে জেলার চারটি উপজেলায় কতজন করে কৃষক প্রণোদনা সহায়তা পাবে তার উপর বরাদ্দ কমিটির সভায় অনুমোদিত হবে। এদিকে ঝালকাঠির বিএডিসি বীজ বিতরণ কেন্দ্রে কৃষকদের মধ্যে বিক্রির জন্য আড়াই মেট্রিক টন বীজ দেওয়া হয়েছে।

বিএডিসির বীজ বিতরণ কেন্দ্রের অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা আগাম বোরো চাষের জন্য কেন্দ্র থেকে সরকারি মূল্যে বীজ সংগ্রহণ করছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!