ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ২৫ অক্টোবর ২০২৩
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম ঐ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুর রহিম বেলা ১১টার দিকে ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। পরে মাঠের একটি সেচপাম্পের ঘরে পানি নিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!