ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে নববধূ, শেরওয়ানি কিনতে গিয়ে প্রাণ গেল বরের

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২২, ১৫ অক্টোবর ২০২৩
ঘরে নববধূ, শেরওয়ানি কিনতে গিয়ে প্রাণ গেল বরের
ছবি: সংগৃহীত

পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। ঘরে নববধূ। এদিকে, বৌভাতের শেরওয়ানি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরের। বিয়েবাড়ি মুহূর্তেই রূপ নিল বিষাদে।

শনিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কেরানীগঞ্জের বাঘাশুর এলাকায়। বর অংশুমান (২৮) কেরানীগঞ্জ রুহিতপুরে নাসিম হোসেন অপুর ছেলে।

জানা গেছে, শুক্রবার অংসুর বিয়ে হয়। শনিবার ছিল তার বৌভাত অনুষ্ঠান। নিজের শেরওয়ানি কেনার জন্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাসুর এলাকায় পৌঁছালে একটি মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি আহত হন।

Advertisement

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!