শনিবার বিকেল ৪টার দিকে জেলা শহরের বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মহসিন মিয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দায় এলাকার আব্দুল কাদিরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে জেলা শহরের বিরাসার বাসস্ট্যান্ডের পাশের ঢাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মহসিন মিয়া নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)