শনিবার সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাসুদ একই গ্রামের কাজী বাড়ির আব্দুল কদ্দুস আলীর ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মাসুদ মিয়া নিজের ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন মাসুদকে উদ্ধার করে নান্দাইল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।