মৃতরা হলেন- আরশেদ শেখ কানু (৪৫) ও সবিরন বেগম (৪০)। আহত জাহাঙ্গীর শেখ (৪২) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে ওই গ্রামের আমল শেখের রান্নাঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে পাশের ঘরে থাকা সবিরন আগুনে পুড়ে মারা যান। এ সময় প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরশেদ শেখের মৃত্যু হয়।
.png)
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ঘটনাস্থলে একজন ও অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, ভোরে কচুবাড়িয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্ততি চলছে।