বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আদমদীঘি উপজেলার দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাকাম আলী ওরফে মীম ঐ গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে।
জানা যায়, মাকাম আলী ঘরের স্টিলের দরজার পাশ দিয়ে সংযোগ তার টেনে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। ঐ তার লিকেজ হয়ে দরজাটি বিদ্যুতায়িত হয়ে ছিল। বুধবার সকালে মাকাম আলী ঐ দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকাম আলীর দাদি মনোয়ারা বিবি তাকে উদ্ধার করতে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হব। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে বিলে চিকিৎসক মোকাম আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত তার দাদিকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।