তার পিতা নুরুল আবসার রাজধানী ঢাকা থেকে প্রকাশিত মাসিক ‘মৌলিক’ পত্রিকার সম্পাদক। তিনি তিশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল আবসার জানান, ফারাবি তিশা ফেনী সরকারি কলেজ থেকে অনার্স শেষ করার পর ঢাকা আর্ট কলেজে পড়াশোনা করেন। পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একটি সিএ প্রতিষ্ঠানেও পড়াশোনা করতেন। চারদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাকে দেখাশোনার কেউ না থাকায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার দুই ঘণ্টা পরে তার পালস ফিরে আসে। পরে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
.png)
ফারাবি তিশার ফুফু, ফেনী থেকে প্রকাশিত ত্রৈমাসিক ‘আঁচলের’ সম্পাদক ও প্রকাশক সাহিদা সাম্য লীনা জানান, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের ঘোনা এলাকায়। শুক্রবার রাতে গ্রামের বাড়িতে জানাজা শেষে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
তিনি জানান, তিশা ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্র শিক্ষক হিসেবেও কাজ করতেন। গত বছর তিশা ও তার বন্ধুরা ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে গ্রাফিতি অঙ্কন করে শহরবাসীর প্রশংসা অর্জন করেন। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও কাজ করতেন তিনি।