ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১১ অক্টোবর ২০২৩
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরো দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টায় এক বৃদ্ধা এবং আড়াইটায় এক শিশুর মৃত্যু হয়। মৃতরা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার রজুফা বেগম (৫৫) ও চারঘাট উপজেলার মো. সাজিত (১৩)।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, তারা দু’জনই পাঁচদিনের জ্বর নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাদের ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। সেখানেই রাতে তাদের মৃত্যু হয়।

Advertisement

এ নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে ১৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ১৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!