তারা হলেন খুলনার লবনচরা এলাকার সরশ্বতি দাস (৪২) ও পিরোজপুরের নাজিরপুর এলাকার রোজভী শেখ (৮৫)।
বৃহস্পতিবার (১২ অক্টেবার) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
.png)
তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ২ হাজার ২৪০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। বর্তমানে হাসপাতালে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছরে এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে।