ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্লেন্ডার মেশিনে মিলল কোটি টাকার ডলার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ১১ অক্টোবর ২০২৩
ব্লেন্ডার মেশিনে মিলল কোটি টাকার ডলার
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ডলার, রুপি ও টাকাসহ মানিক মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার দুপুরে চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল আহাদ।

তিনি জানান, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে- এমন খবরে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহল দল বেনাপোল আইসিপি স্ক্যানিং কক্ষে অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতরে ৯০ হাজার ইউএস ডলাল, এক হাজার ৬১০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৩২ হাজার ৪৮০ টাকা পাওয়া যায়। বাংলাদেশি অর্থে ডলারের বর্তমান মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

Advertisement

পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ডলার যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!