ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১০ অক্টোবর ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ একাধিক মাদক মামলার তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মো. টুটুল বিশ্বাস, একই উপজেলার কেল্লাই এলাকার মো. আব্দুর রহমান এবং মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি এলাকার মো. তারা মিয়া।

পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি এলাকা থেকে ৫৭ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান। জামিনে বের হয়ে ফের তারা মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছিলেন। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় পাঁচ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!