মঙ্গলবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১৪। এর আগে, সোমবার রাতে শেরপুর সদর উপজেলার নন্দীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম নওগাঁর পোরশা উপজেলার খরপা বাজার এলাকার ফিরোজ আলীর ছেলে।
র্যাব জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর-জামালপুর সড়কের নন্দীবাজার এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি অটোরিকশা থেকে শামীম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য
৫১ লাখ টাকা। গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
.png)