ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ১৪ মামলার আসামি শাহীন হেরোইনসহ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩
মানিকগঞ্জে ১৪ মামলার আসামি শাহীন হেরোইনসহ গ্রেফতার
গ্রেফতারকৃত শাহীন মিয়া

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২০০ গ্রাম হেরোইনসহ শাহীন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। এর আগে, রাত সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. শাহীন মিয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন। জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবালয় থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!