গ্রেফতার সুইট মোল্ল্যা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের শানে মোল্ল্যার ছেলে। তার নামে মাদক ব্যবসার অভিযোগে আলমডাঙ্গা ও গাংনী থানায় ৭টি মামলা রয়েছে। তিনি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।
জানা গেছে, গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে কাজিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
.png)
এসআই আবুল কালাম আজাদ বলেন, একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যাচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে কাজিপুর মধ্যপাড়া এলাকায় পুলিশের একটি টিম অপেক্ষা করছিল। সুইট মোল্ল্যা আসার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে তার থেকে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছে। গ্রেফতারকৃত সুইট মোল্ল্যাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।