মঙ্গলবার সকালে জেলা জেলা পুলিশ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে হাবিল মিয়া (৩৭), কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল শিক্ষকনপল্লীর আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল কাইয়ুম (২৬), ভৈরব উপজেলার শ্রীনগর উত্তর পাড়ার রমিজ উদ্দিনের ছেলে তাহের মিয়া (৬০) ও করিমগঞ্জ উপজেলার সুবুন্দিন বন্দেরবাড়ির আ. রাজ্জাকের ছেলে দুদু মিয়া (৩৭)।
.png)
সূত্র জানায়, গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন খবরের ভিত্তিতে জেলা সদর, ভৈরব ও করিমগঞ্জ উপজেলা পৃথক মাদকবিরোধী অভিযান করে ডিবি। এ সময়, কিশোরগঞ্জ সদরে ধনাইল শ্যামনগর এলাকা থেকে হাবিল মিয়াকে ১০০টি, কিশোরগঞ্জ সদরের গাইটাল শিক্ষকপল্লীর কাশেমের বাড়ির সামনে থেকে আব্দুল কাইয়ুমকে ১০০টি, ভৈরব ভবানীপুর বাজারস্থ ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে তাহের মিয়াকে ৩০০টি ও করিমগঞ্জ সুবুন্দি এলাকার মো. শরীফ মিয়ার মুদির দোকানের সামনে থেকে ১৫০টি ইয়াবাসহ দুদু মিয়াকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতরা ডিবির প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেন, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এনে কিশোরগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী স্থানে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলেন।
পরে, মঙ্গলবার সকালে মাদক আইনে কিশোরগঞ্জ সদরে মডেল ২টি, ভৈরব ও করিমগঞ্জ থানায় ১টি করে মামলা দায়ের করে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।