ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ৩১ আগস্ট ২০২৩
বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে হরষপুর রেলস্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজু মিয়া উপজেলার শিবরামপুর গ্রামের চাঁন বাদশা মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার আফসান আল আলম জানান, রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় বিক্রি করতেন। তাকে ধরতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হরষপুর রেলস্টেশন বাজার এলাকায় অভিযান চালান। অভিযানকালে ২৬৪ বোতল ফেনডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Advertisement

পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ঐ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!