ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় গাঁজা-হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৩
তেঁতুলিয়ায় গাঁজা-হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় ও ভজনপুর ইউনিয়নের ভজনপুর (ডাঙ্গী) এলাকা থেকে গাঁজা ও হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত নহর আলীর ছেলে ওমর আলী (৫০) ও একই উপজেলার ভজনপুর ইউনিয়ন ভজনপুর (ডাঙ্গী) গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে সতিশ চন্দ্র সাহা ওরফে কৈলাস ওরফে কলেজ (৩০)।

Advertisement

পুলিশ জানায়, বিকেল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমানুল্লাহর নেতৃত্ব পুলিশের একটি টিম নিয়ে উপজেলার মাঝিপাড়া শালবাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ ওমর আলীকে আটক করা হয়।

অপরদিকে, রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তপন কুমার রায়ের নেতৃত্ব উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজার হতে একাধিক মাদক মামলার আসামি শ্রী সতিশ চন্দ্র সাহা ওরফে কৈলাস ওরফে কলেজকে ৩.৫০ (সাড়ে তিন) গ্রাম ওজনের হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান আলী জানান, গ্রেফতারকৃত ওমর আলী ও সতিশ চন্দ্র সাহার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!