ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ১১ অক্টোবর ২০২৩
নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে বাবুল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার এক আসামি আব্দুর রহমান ওরফে বাবুলকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের দুর্লবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে বাবুল লক্ষীপুরর জেলার চন্দ্রগ্রঞ্জ থানার তিতারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।  

Advertisement

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০১৫ সালে ফেব্রুয়ারিতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান বাবুল ও মামলার অপর আসামিরা নিশাত সেলিমকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান তারা। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!