ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৮ অক্টোবর ২০২৩
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সদর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিলনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। রোববার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি শেখ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন সদর উপজেলা বিনন্দের পাড়া এলাকার মৃত শরীফ উদ্দিনের ছেলে।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, জামালপুর সদর থানায় গত ২৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলা দায়েরের পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ান। ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এ তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন র‍্যাব সদস্যরা। পরে আসামি মিলনের অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলা নারিকেলী শেখের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে র‌্যাব-১৪ এর অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ২৪ জুন দিনমজুর স্বামীর এক স্ত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনার দুইদিন পর ধর্ষণের শিকার ওই নারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!