ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করেছেন ভুক্তভোগী ঐ শিশুর ফুফু।
ঐ শিশুর ফুফু বলেন, আমার ভাতিজির জন্মের পর থেকে নিখোঁজ রয়েছেন তার বাবা। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যার জন্য অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আমার ভাতিজির মায়ের। তাই ছোট থেকেই শিশুটি তার আরেক চাচার সঙ্গে থাকেন। ঐ চাচাকেই সে বাবা বলে ডাকে।
.png)
তিনি আরো বলেন, শুক্রবার সকালে আমার ভাতিজি বাড়ির পাশের খাল পাড়ে যায়। এ সময় স্থানীয় নসুর ছেলে হোসেন তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি এসে সে আমাকে জানায়। বিষয়টি জেনে অভিযুক্ত হোসেনকে আটক করি। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার ফুফু থানায় বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্তকেও এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। ঐ শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে।