ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৩ অক্টোবর ২০২৩
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার দায়ে শাহানুর নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় করেন। শাহানুর লালপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১২ জুলাই রাতে লালপুরে শাহানুর এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির চিৎকার শুনে বাবা মা ছুটে এলে সে ঘটনাটি তাদের জানায়। ২৬ জুলাই ঐ শিশুর বাবা বাদী হয়ে নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহানুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

Advertisement

পরে লালপুর থানার তৎকালীন এসআই মমিনুল ইসলাম তদন্ত শেষে ঐ বছরের ২২ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!