দণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ মিয়া মুরাদনগর উপজেলার বাখরনগর দক্ষিণপাড়ার মৃত রোশন আলীর ছেলে। আর হত্যার শিকার নাছির দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ীর আব্দুল আউয়ালের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর দিনগত রাত ১১টার দিকে মুরাদনগর বাখরনগর দক্ষিণপাড়া এলাকায় নাছিরকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে দা কুপিয়ে হত্যা করেন সোহাগ।
.png)
এ ঘটনায় নিহত নাছিরের বাবা অভিযুক্ত সোহাগ মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ আসামি সোহাগকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
পরবর্তীতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন আদালত। ২০২১ সাল থেকেই আসামি সোহাগ কারাগারে রয়েছেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।