বুধবার দুপুরে জেলা ও দায়রা আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি পৌরসভার টিঅ্যান্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি এবং একই উপজেলার নাকুরগাছী এলাকার মোবারক হোসেনের ছেলে ওসমান গনি।
একই মামলার আরেক আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
.png)
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২২ অক্টোবর পাঁচবিবি পৌরসভার দমদমা পুরাতন শ্মশানের উত্তরে যমুনা নদীর পাশের একটি আখ ক্ষেতে গলাকাটা এক যুবকের লাশ পাওয়া যায়। পরে জানা যায় লাশটি এটি পশ্চিম বালিঘাটা এলাকার মিজানুর রহমানের। মিজানুর ঐ বছরের ১৯ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মিজানুরের মা মোছা. চানতারা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় দেন।