আটককৃতরা হলেন, কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারের আনোয়ার গাজীর ছেলে সজীব গাজী (২৩) এবং জমির গাজীর ছেলে মিলন (২৫)।
বরগুনা জেলা ডিবির ওসি বশির আলম জানান, মঙ্গলবার ভোরে আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।