ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১০ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

মঙ্গলবার ভোর ৪টার দিকে বিজয়নগর উপজেলায় অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আল আমিন জেলার বিজয়নগর উপজেলার সুরুজ আলীর ছেলে ও সরাইল উপজেলার হেনু মিয়ার শামীম।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

র‍্যাব জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাসী করে ৯০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!