ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৭ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কোড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিশু মিয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার আবু মিয়ার ছেলে ও জেলার সদর উপজেলার কোড্ডা এলাকার আয়ুব আলীর ছেলে মো. জসিম মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার কোড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত শিশু মিয়া ও জসিম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিশু মিয়া ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত ও জসিম মিয়া ১ বছর ৩ মাস সশ্রম সাজাপ্রাপ্ত আসামি। দুপুরে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!